মাধবপুরে অবৈধ বালু পরিবহনে ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৯ |
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।
দণ্ডপ্রাপ্ত ট্রাক্টর চালকের নাম ফারুক মিয়া (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
শিরোনাম
শচীনকে টপকে রান তাড়ায় শীর্ষে কোহলি
ট্রাম্পের মসনদে বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র কোন পথে
প্রেম-খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
ফেসবুকে অপপ্রচার: থানায় জিডি করলেন ছাত্রদল নেতা মারজান
আইনের শাসন ও টেকসই উন্নয়নে বিশ্বাসী বিএনপি: বালাগঞ্জে এমপি আব্দুল মালিক
দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক
দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক
শাল্লায় ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ইকোনোভা ২০২৬’ অনুষ্ঠিত
সিলেটের তিন ইউএনওর কর্মস্থল পরিবর্তন

