বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে প্রবাসীরা, ৫ লাখ টাকা অনুদান

এম এ কাদির

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৩ |

সিলেটের বালাগঞ্জে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র বাস্তবায়নাধীন ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি ও সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারা।

প্রকল্প এলাকা পরিদর্শনে আসা প্রতিনিধি দলে ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি গহরপুর এসোসিয়েশন ইউকে’র ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান রুকন এবং এমদাদ উল্যা এন্ড আলেছা খানম ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য ও তরুণ সমাজকর্মী আনহার আলী ইয়াকুব। পরিদর্শনের সময় তারা প্রকল্পের নির্মাণকাজের গুণগত মান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

প্রকল্পের বর্তমান কার্যক্রম ও জনকল্যাণমূলক লক্ষ্য দেখে সন্তোষ প্রকাশ করেন সমাজকর্মী আনহার আলী ইয়াকুব। এসময় তিনি ব্যক্তিগত পক্ষ থেকে ‘আত্-তাকওয়া প্রকল্প’-এর উন্নয়নকাজে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। তিনি ভবিষ্যতে এ ধরনের মহৎ উদ্যোগে নিয়মিত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

হাবিবুর রহমান রুকন প্রকল্পের উন্নয়নে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ‘মানুষের কল্যাণে এই ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আমি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের আর্তমানবতার সেবায় এই প্রকল্পের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উপদেষ্টা ও দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, শাহ মো. হেলাল, ইউপি সদস্য আশিকুর রহমান, শিক্ষক ও সমাজকর্মী আবুল খায়ের সুজন, তাজুওয়ার আহমদ তানিম, মাহিন আহমদ এবং ইঞ্জিনিয়ার নোমান আহমদ প্রমুখ।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

শচীনকে টপকে রান তাড়ায় শীর্ষে কোহলি

ট্রাম্পের মসনদে বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র কোন পথে

প্রেম-খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

ফেসবুকে অপপ্রচার: থানায় জিডি করলেন ছাত্রদল নেতা মারজান

আইনের শাসন ও টেকসই উন্নয়নে বিশ্বাসী বিএনপি: বালাগঞ্জে এমপি আব্দুল মালিক

দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক

দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক

শাল্লায় ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ইকোনোভা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটের তিন ইউএনওর কর্মস্থল পরিবর্তন

সিলেট এর আরো খবর

প্রেম-খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
ফেসবুকে অপপ্রচার: থানায় জিডি করলেন ছাত্রদল নেতা মারজান
আইনের শাসন ও টেকসই উন্নয়নে বিশ্বাসী বিএনপি: বালাগঞ্জে এমপি আব্দুল মালিক
দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
শচীনকে টপকে রান তাড়ায় শীর্ষে কোহলি ট্রাম্পের মসনদে বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র কোন পথে প্রেম-খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত ফেসবুকে অপপ্রচার: থানায় জিডি করলেন ছাত্রদল নেতা মারজান আইনের শাসন ও টেকসই উন্নয়নে বিশ্বাসী বিএনপি: বালাগঞ্জে এমপি আব্দুল মালিক দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক শাল্লায় ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ইকোনোভা ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের তিন ইউএনওর কর্মস্থল পরিবর্তন
VARIFY reCAPTCHA