আটক তিন
সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২১ |
সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে অভিযান পিকআপ তল্লাশি করে প্রায় ২৩ লাখ টাকার চোরাই আইপিএস, ইনভার্টার ও পুরোনো ব্যাটারিসহ তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
সোমবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে একটি পিকআপ তল্লাশি করে এই বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং ও সদর এলাকার বাসিন্দা কামরুল হাসান (২৮), অপু সরকার (২২) এবং মো. তারেক (১৮)। পুলিশ জানায়, আম্বরখানা পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়ে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১১৬টি লুমিনাস ব্র্যান্ডের আইপিএস ও বিভিন্ন কোম্পানির পুরোনো ব্যাটারী উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শিরোনাম
ইরানের শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: রেজাই
ইরান যুদ্ধে ব্যয় ৩৩ বিলিয়ন ডলার, গোলাবারুদ সংকটে যুক্তরাষ্ট্র
ইরানে ৫০ ঘণ্টা কাটানোর লোমহর্ষক গল্প বললেন মার্কিন কর্নেল
এখনো অর্থ মন্ত্রণালয়েই আটকে আছে নতুন পে স্কেল, পাঠানো হয়নি ভেটিংয়ের জন্য
গাজীপুরে সুটকেসবন্দি সেই নারীর পরিচয় শনাক্ত, বেরিয়ে এলো হত্যার রহস্য
যে কারণে পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
ভেঙে যাচ্ছে যুক্তরাজ্য, শিগগির আসছে বড় ঘোষণা!
নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ?
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে

