জকিগঞ্জে ১ লাখ ৮০ হাজার টাকার ইয়াবাসহ গ্রেফতার ২
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩ |
জকিগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খলাছড়া ইউনিয়নের মাদারখাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জকিগঞ্জ থানার উত্তর মাদারখাল গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে শাহাব উদ্দিন (৫৪) এবং ষাইট শৌল গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে জিলাল আহমদ (৩৮)।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিরোনাম
ইরানের শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: রেজাই
ইরান যুদ্ধে ব্যয় ৩৩ বিলিয়ন ডলার, গোলাবারুদ সংকটে যুক্তরাষ্ট্র
ইরানে ৫০ ঘণ্টা কাটানোর লোমহর্ষক গল্প বললেন মার্কিন কর্নেল
এখনো অর্থ মন্ত্রণালয়েই আটকে আছে নতুন পে স্কেল, পাঠানো হয়নি ভেটিংয়ের জন্য
গাজীপুরে সুটকেসবন্দি সেই নারীর পরিচয় শনাক্ত, বেরিয়ে এলো হত্যার রহস্য
যে কারণে পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
ভেঙে যাচ্ছে যুক্তরাজ্য, শিগগির আসছে বড় ঘোষণা!
নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ?
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে

