বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

ঘর থেকে বেরিয়ে একসঙ্গে নিখোঁজ চার শিশু

মাধবপুর প্রতিনিধি

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ |

হবিগঞ্জের মাধবপুরে একসঙ্গে নিখোঁজ হয়েছে চার শিশু।

নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

তবে, পুলিশ বলছে, চার শিশু নিখোঁজের ব্যাপারে পুলিশ অবহিত নয়।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম (বড়জ্বালা বিজিবি ক্যাম্প) এলাকার নিজ নিজ বাড়ি থেকে চার শিশু বের হয়।

এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

নিখোঁজ চার শিশু হলো ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামের মনির হোসেনের ছেলে খায়রুল ইসলাম (১১), আবুল কাশেমের ছেলে কুদ্দুস মিয়া (১০), সালেহ আহমেদের ছেলে অনিক মিয়া (১০) এবং রিপন মিয়া (১২)। নিখোঁজ শিশুদের স্বজনরা জানান, দীর্ঘ সময় ধরে তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন।

আত্মীয়স্বজন, পরিচিতজন ও স্থানীয় বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজ চার শিশুর সন্ধানে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, পরিচিতজনসহ স্থানীয় সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

কেউ তাদের সন্ধান পেলে দ্রুত পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

শচীনকে টপকে রান তাড়ায় শীর্ষে কোহলি

ট্রাম্পের মসনদে বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র কোন পথে

প্রেম-খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

ফেসবুকে অপপ্রচার: থানায় জিডি করলেন ছাত্রদল নেতা মারজান

আইনের শাসন ও টেকসই উন্নয়নে বিশ্বাসী বিএনপি: বালাগঞ্জে এমপি আব্দুল মালিক

দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক

দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক

শাল্লায় ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ইকোনোভা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটের তিন ইউএনওর কর্মস্থল পরিবর্তন

সিলেট এর আরো খবর

প্রেম-খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
ফেসবুকে অপপ্রচার: থানায় জিডি করলেন ছাত্রদল নেতা মারজান
আইনের শাসন ও টেকসই উন্নয়নে বিশ্বাসী বিএনপি: বালাগঞ্জে এমপি আব্দুল মালিক
দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
শচীনকে টপকে রান তাড়ায় শীর্ষে কোহলি ট্রাম্পের মসনদে বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র কোন পথে প্রেম-খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত ফেসবুকে অপপ্রচার: থানায় জিডি করলেন ছাত্রদল নেতা মারজান আইনের শাসন ও টেকসই উন্নয়নে বিশ্বাসী বিএনপি: বালাগঞ্জে এমপি আব্দুল মালিক দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক শাল্লায় ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ইকোনোভা ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের তিন ইউএনওর কর্মস্থল পরিবর্তন
VARIFY reCAPTCHA