জৈন্তাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জৈন্তাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আবু তাহের মিছবাহ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালিক।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি মাওলানা শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুর রহমান ও মাওলানা সামছুদ্দিন আল মিজান, সাংগঠনিক সম্পাদক হাফিজ সেলিম আহমদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফিজ আব্দুল ওয়াহিদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রফিকুল ইসলাম এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি সালমান ফারসি লাভলু প্রমুখ।
সম্মানিত অতিথিদের আলোচনা শেষে ৮ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য নবগঠিত কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
