জৈন্তাপুরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের দোয়া ও মিলাদ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়ন জাসাসের উদ্যোগে স্থানীয় বাজার মসজিদ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশনেত্রীর রাজনৈতিক জীবনের ত্যাগ ও অবদান স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত ও পরকালীন শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজিদ আহমদ তারেক, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফরহাদুজ্জামান ফাহাদ এবং উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারি, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল হক, ইউনিয়ন জাসাসের সভাপতি আলী আহমদ ও সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ।
এছাড়া মাহফিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
