সিলেটে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১২:৩৭ |
চলতি বছরে এসএসসি ও সমামানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ।
এ বছর পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। যা গত বছর ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ।
পাসের হারের দিক থেকে সিলেট বোর্ড পিছিয়ে পড়লেও এবছর জিপিএ-৫ প্রাপ্তি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২২২ জন।
এ বছর সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪জন শিক্ষার্থী।
সোমবার(১০ আগস্ট) সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।
এ ববছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তার মধ্যে পাস করেছে ৫১ হাজার ৯৫৭জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৮৮৯জন ছেলে ও ৩২ হাজার ৬৮জন মেয়ে।
শিরোনাম
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
নোয়াখালীতে মিলল অস্ত্র তৈরির কারখানা, যুবক গ্রেফতার
ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় দুই সাংবাদিক আহত
মাগুরায় মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি-এসআই কারাগারে
বিমানবন্দর থেকে লাশ হয়ে ফিরলেন প্রবাসী জাহেদ
শ্রীমঙ্গলে ধুলাবালি রোধে শ্রীমঙ্গলে পানি ছিটানো কার্যক্রম
আয়ারল্যান্ডে বৃহত্তর সিলেটবাসীর শীত মেলা অনুষ্ঠিত
জেলা প্রশাসকের সঙ্গে মোটরসাইকেল মেকানিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে কথা বলে লাভ নেই: রিজভী
ধর্মপাশায় ডোবায় ডুবে প্রাণ গেল শিশুর
