বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

জৈন্তাপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

আবদুল হালিম

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ১৮:০৪ |

সিলেটের জৈন্তাপুর উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়কের অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে জিআইএস ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আরসিআইপির যৌথ উদ্যোগে এবং এডিপির অর্থায়নে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় মূল আলোচক হিসেবে প্রজেক্টরের মাধ্যমে বিষয়বস্তু উপস্থাপন করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস এনালিস্ট ধরনী চাকমা। এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী, মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রকৌশলী এ.কে.এম রিয়াজ মাহমুদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ এবং বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের উপ-সহকারী প্রকৌশলী রুবেল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী দীপংকর চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য নুরুল ইসলাম এবং অনলাইন প্রেসক্লাবের সদস্য সাইফুল ইসলাম বাবু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, টেকসই গ্রামীণ উন্নয়নের জন্য পরিকল্পিত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। কোর রোড নেটওয়ার্ক নির্ধারণের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, কৃষি উৎপাদন এলাকা ও বাজারসমূহের সঙ্গে যোগাযোগ আরও সহজতর হবে।

তারা আরও উল্লেখ করেন, জনসাধারণের চাহিদা, অর্থনৈতিক গুরুত্ব ও দুর্যোগকালীন পরিস্থিতির কথা বিবেচনা করে সড়কের অগ্রাধিকার নির্ধারণ করা হলে সরকারি বরাদ্দের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। এটি গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় বাস্তবতা ও জনমতামতের ভিত্তিতে বাস্তবসম্মত সড়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA