বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বালাগঞ্জে ছমিরুন নেছা উচ্চ বিদ্যালয়ে ‘শাহনূর চৌধুরী মেধাবৃত্তি’ প্রদান সম্পন্ন

এম এ কাদির

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ২০:৫২ |

সিলেটের বালাগঞ্জ উপজেলার ছমিরুন নেছা উচ্চ বিদ্যালয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহনূর চৌধুরীর নামানুসারে প্রবর্তিত বার্ষিক ‘শাহনূর চৌধুরী মেধাবৃত্তি’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

ছমিরুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের বৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন মহতি উদ্যোগ প্রশংসার দাবিদার। বক্তারা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, শাহনূর চৌধুরী ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট আইনজীবী এবং দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক। যুক্তরাজ্য প্রবাসী এই বরেণ্য কমিউনিটি নেতার শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর এই মেধাবৃত্তি প্রদান করা হয়।

এবারের মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ষষ্ঠ শ্রেণির মো. সাইফ খান, সপ্তম শ্রেণির সামিয়া নিজাম নাজিরা, অষ্টম শ্রেণির উসায়লা হক, নবম শ্রেণির দিতী রাণী দাশ এবং দশম শ্রেণির মাইশা খানম সোহাদা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক ইব্রাহিম খলিল, আল আমিন, সুমন চন্দ্র সরকার, মাহমুদুন নেছা, স্বর্ণা খাতুন এবং বৃত্তির প্রবর্তক পরিবারের সদস্য বিজয় চৌধুরী। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA