বিয়ানীবাজার বিজিবি দেখে মদের চালান ফেলে পালাল চোরাকারবারীরা
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ১৮:৩৫ |
বিয়ানীবাজারের সীমান্ত এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় মদের একটি চালান জব্দ করেছে ৫২ বিজিবি ব্যাটালিয়ন। জব্দ হওয়া চালানে ৩৬ বোতল ভারতীয় মদ রয়েছে। শনিবার দিবাগত রাতে বিজিবি’র টহল দলের অভিযানকালে ভারতীয় মদের এই চালান উদ্ধার করা হয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানায়, উপজেলার মুড়িয়া ইউনিয়নের চাতালপাড়া এলাকায় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। এ সময় সীমান্তের ২শত গজ অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।
বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান বলেন, সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে বিজিবি টহল অব্যাহত রয়েছে। মাদক, চোরা কারবারসহ পুইইন টেকাতে তৎপর রয়েছে সীমান্ত রক্ষিরা। ভারতীয় মদ উদ্ধারের পর পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।
শিরোনাম
দুই সাংবাদিকের ওপর হামলার পর ওসমানীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
পাকিস্তানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে গর্ভবতী নারীসহ নিহত ৮
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
নোয়াখালীতে মিলল অস্ত্র তৈরির কারখানা, যুবক গ্রেফতার
ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় দুই সাংবাদিক আহত
মাগুরায় মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি-এসআই কারাগারে
বিমানবন্দর থেকে লাশ হয়ে ফিরলেন প্রবাসী জাহেদ
শ্রীমঙ্গলে ধুলাবালি রোধে শ্রীমঙ্গলে পানি ছিটানো কার্যক্রম
আয়ারল্যান্ডে বৃহত্তর সিলেটবাসীর শীত মেলা অনুষ্ঠিত
জেলা প্রশাসকের সঙ্গে মোটরসাইকেল মেকানিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
