বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ডিএনএম এন্টারপ্রাইজের পক্ষ থেকে দুটি পরিবারকে ঘর উপহার 

আবদুল হালিম

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৯:৫৮ |

মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো বাসগৃহ। অথচ এখনো আমাদের সমাজের অনেক মানুষজন রয়েছে জরাজীর্ণ ঘর নিয়ে, আবার কেউবা আছে সম্পূর্ণ বাস্তহারা অবস্থায়। এমনই এক অসহায় বয়োবৃদ্ধা মহিলার নাম নেহারী বিবি (৭০)। সিলেটের তামাবিল নলজুরী দক্ষিণ পাড়ায় যার বসবাস। স্বামী মোহাম্মদ আলী অনেক দিন হলো মারা গেছেন। ৪ মেয়ে বিয়ে হয়ে গেছে, নেই কোন ছেলে।

জানা গেছে মেয়েরা স্বামীর ঘরে থাকলেও তারা কখনো মায়ের খোঁজ খবর নেয় না। এই অবস্থায় একটি পলিথিন টাঙানো জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা চরম অসহায় নেহারী বিবি আবাস্থল। এলাকার মানুষের কাছে হাত পেতে যেটুকু পান তা দিয়েই চলে অসহায় এই বৃদ্ধার আহারী। নেহারী বিবির এই করুন অবস্থা দেখে সহযোগিতার জন্য এগিয়ে আসলেন তামাবিল স্থল বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স ডিএনএম এন্টারপ্রাইজের পরিচালক মনিরুজ্জামান মনির। সম্প্রতি মনিরুজ্জামান মনির নেহারী বিবির ঘরটি নতুন করে নির্মান করার কাজ শুরু করেন। ঘরের প্রায় কাজ শেষ পর্যায়, তবে আংশিক কিছু কাজ এখনো বাকি আছে। 

নতুন ঘর পাওয়ার বিষয়ে অনুভূতি জানতে চাইলে নেহারী বিবি আবেগাপ্লুত হয়ে বলেন আমার বলার কিছুই নেই, শুধু মনির বাবাজির জন্য আমি প্রাণ ভরে দোয়া করবো। আমার কোন ছেলে নেই, মনে করবো আল্লাহর পক্ষ থেকে এই মানুষটাকে দিয়ে আমার ছেলের জায়গাটা পূরন করা হয়েছে।

নতুন ঘর পাওয়া অপর পরিবার নলজুরী স্কুল টিলার বাসিন্দা মোঃ রনি ও তার স্ত্রী রিনা আক্তার। রনি পেশায় শ্রমিক হলেও কাজের সুযোগ না থাকা আর শারীরিক অক্ষমতার কারনে ছোট বাচ্চাদের নিয়ে খেয়ে বাঁচার জন্য যখন কঠিন অবস্থা বিরাজ করছে, ঠিক একইভাবে ঝুপড়ি ঘরে বসবাস করাও তাদের জন্য সীমাহীন দুঃখের বিষয় হয়ে দাড়িয়েছে। এই অবস্থায় মেসার্স ডিএনএম এন্টারপ্রাইজের পরিচালক মনিরুজ্জামান মনির তাদের জন্যও সম্পূর্ণরূপে একটি টিনসেডের ঘর নির্মান করে দেন। অসহায় এই পরিবার বসবাসের উপযোগী একটি নতুন ঘর পেয়ে আনন্দে আত্মারা। 

শ্রমিক মোঃ রনি বলেছেন আমাদের সমাজে মনির ভাইয়ের মত কয়েকজন পরোপকারী লোক থাকলে মনে হয় এই  সমাজ অনেক দূর এগিয়ে যাবে। একই সাথে তিনি মনিরুজ্জামান মনিরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ঘর ২টির কাজ শেষ হওয়ায় ২৩ মে শনিবার সকাল ১১টায় উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর করেন মেসার্স ডিএনএম এন্টারপ্রাইজের পরিচালক মনিরুজ্জামান মনির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, স্থানীয় মুরব্বি খলিলুর রহমান, ইসমাইল হোসেন ও ইউনুস মিয়া প্রমুখ। 

এদিকে মেসার্স ডিএনএম এন্টারপ্রাইজের পরিচালক মনিরুজ্জামান মনিরের সাথে আলাপকালে তিনি বলেন এলাকার উন্নয়ন বা কোন ব্যাক্তিকে সহযোগিতা করতে হলে জনপ্রতিনিধি হওয়া লাগে না। আর্থিক স্বচ্ছলতা থাকলে অসহায় মানুষকে সহায়তা করা উচিত। আমিও আমার সামর্থ অনুযায়ী প্রতিবেশীকে সহযোগিতা করার চেষ্টা করছি, কবুল করার মালিক আল্লাহ। 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA