বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
কোটি টাকার মালামাল জব্দ

মাধবপুরে জাল কাস্টমস কাগজে জিরা পাচারকালে আটক ২

মাধবপুর প্রতিনিধি

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ২০:১৬ |

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জাল কাস্টমস কাগজ ব্যবহার করে ভারতীয় জিরা পরিবহনের সময় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় প্রায় ১ কোটি ১ লাখ টাকা মূল্যের ৬ হাজার কেজি ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করা হয়।

সোমবার (২০ মে) সন্ধ্যায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যা ৭টার দিকে বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২০০ বস্তা (৬ হাজার কেজি) ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই সঙ্গে জিরা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক (চট্ট-মেট্রো-ট ১১-৬৯৯১) জব্দ করা হয়।

অভিযানকালে ট্রাকে থাকা মালামালের পক্ষে প্রদর্শিত 'বিল অব এন্ট্রি' ও এক্সপোর্ট সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। কাস্টমস কর্মকর্তাদের সহায়তায় বিজিবি নিশ্চিত হয় যে, পণ্য পরিবহনে ব্যবহৃত এসব কাগজপত্র সম্পূর্ণ জাল। এরপরই ট্রাকসহ সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার খারোবিল গ্রামের মো. সেলিম মিয়া (৩১) ও ২ নম্বর লক্ষ্মীপুর গ্রামের মো. আজমল হোসেন (২০)।

বিজিবির দাবি, একটি অসাধু চক্র কাস্টমসের আসল কাগজের আদলে জাল ডকুমেন্ট তৈরি করে অবৈধভাবে পণ্য পরিবহন করছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছিল।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত মালামাল ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ১ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

শচীনকে টপকে রান তাড়ায় শীর্ষে কোহলি

ট্রাম্পের মসনদে বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র কোন পথে

প্রেম-খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

ফেসবুকে অপপ্রচার: থানায় জিডি করলেন ছাত্রদল নেতা মারজান

আইনের শাসন ও টেকসই উন্নয়নে বিশ্বাসী বিএনপি: বালাগঞ্জে এমপি আব্দুল মালিক

দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক

দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক

শাল্লায় ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ইকোনোভা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটের তিন ইউএনওর কর্মস্থল পরিবর্তন

সিলেট এর আরো খবর

প্রেম-খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
ফেসবুকে অপপ্রচার: থানায় জিডি করলেন ছাত্রদল নেতা মারজান
আইনের শাসন ও টেকসই উন্নয়নে বিশ্বাসী বিএনপি: বালাগঞ্জে এমপি আব্দুল মালিক
দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
শচীনকে টপকে রান তাড়ায় শীর্ষে কোহলি ট্রাম্পের মসনদে বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র কোন পথে প্রেম-খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত ফেসবুকে অপপ্রচার: থানায় জিডি করলেন ছাত্রদল নেতা মারজান আইনের শাসন ও টেকসই উন্নয়নে বিশ্বাসী বিএনপি: বালাগঞ্জে এমপি আব্দুল মালিক দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক শাল্লায় ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ইকোনোভা ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের তিন ইউএনওর কর্মস্থল পরিবর্তন
VARIFY reCAPTCHA