দরগাহ মাজারের ইবাদতখানা থেকে দুই নারী গ্রেফতার
হযরত শাহজালাল (রহ.) মাজারের মহিলা ইবাদতখানা থেকে দুই নারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জের লাখাই থানার বামই গ্রামের সুমন মিয়ার স্ত্রী পপি আক্তার (৩৫) ও শামীম মিয়ার স্ত্রী শিউলী আক্তার (৩০)। বর্তমানে তারা সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন শাহজালাল উপশহর এলাকায় বসবাস করছেন।
তারা আন্তঃজেলা মহিলা চোর চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের গণমাধ্যম র্কমর্কমতা মো. মনজুরুল আলম।
এসএমপি সূত্র জানায়, পপি এই আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তার হেফাজত থেকে চুরিকৃত নগদ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা (নং-৩৩/১৯/৪/২৬) দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম র্কমর্কমতা মো. মনজুরুল আলম।

