বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
সিলেটে নির্বাচনী সংলাপ

‘সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে হবে’

শাবি প্রতিনিধি

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫১ |

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্বাচনে কমিশনের ভূমিকায় ঘাটতি রয়েছে। কমিশনের দুর্বলতার কারণে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা সম্প্রদায় হয়রানির শিকার হচ্ছেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সিলেটে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিলেট অঞ্চলের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক এক নির্বাচনী সংলাপে এসব কথা বলেন বক্তারা। বেলা ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। 

এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার জেলার ১৯টি আসনের প্রার্থীদের হলফনামার বিশ্লেষণ তুলে ধরেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একদল শিক্ষার্থী। এই হলফনামার বিশ্লেষণ ও আসন্ন নির্বাচনের পূর্বে নানা অসঙ্গতি এবং নির্বাচনের কমিশনের ভূমিকা নিয়েও আলোচনা তুলে ধরেন বিভিন্ন সংস্থা, সম্প্রদায়, পেশাজীবী, মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. সাহাবুল হক।

অনুষ্ঠানে শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘আসন্ন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে যাতে আমরা একজন সেরা প্রতিনিধি নির্বাচন করতে পারি, সেই চেষ্টা আমাদের থাকতে হবে। সুশাসনের জন্য এটা জরুরি। আমাদের শিক্ষার্থীরা যা উপস্থাপন করেছে, আমরা দেখছি সিলেটের সংসদীয় আসনগুলোতে প্রার্থীদের মধ্যে ব্যবসায়ীদের সংখ্যা বেশি। ব্যবসায়ীরা নির্বাচন করা যাবে না- এমন কিছু নয়। কিন্তু তাদের যাতে ব্যক্তিস্বার্থ বা নিজস্ব ব্যবসাকে সমৃদ্ধ করার কোনো উদ্যোগ না নেওয়া হয়। আশির দশকে ব্যবসায়ীরা সরাসরি রাজনীতিতে আসে নি। প্রথমে রাজনৈতিক দলগুলোকে তাঁরা অর্থসহায়তা দিতেন। পরে তাঁরা দেখলেন এমপি হলে বিশেষ সুবিধাও পাওয়া যায়। পরে নব্বইয়ের দশক থেকে তারা এমপি নির্বাচন করা শুরু করেন। এটি এখনো বিদ্যমান।’ 

সিলেটে নারীপ্রার্থীদের সংখ্যা খুবই কম উল্লেখ করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সিলেটে জেলার সভাপতি সৈয়দা শিরিন আক্তার বলেন, ‘এবারের নির্বাচনে অনেকগুলো রাজনৈতিক দল তেমন কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেননি। রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিয়েছিল ৫ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দিবে। কিন্তু তারা কথা রাখেননি। দেশের সামাজিক প্রেক্ষাপটে হয়তো তারা দেয়নি। কিন্তু নারীর ক্ষমতায়নে প্রার্থী দিতে হবে। এছাড়া ভোটের আগেই সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বিশেষ করে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর লোকদের প্রতি হয়রানি বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা দুর্বল ও ভঙ্গুর দেখতে পাচ্ছি।’

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘প্রার্থীদের মধ্যে স্বচ্ছতা থাকা ও তা নিশ্চিত করা জরুরি। যদি প্রার্থী ঋণগ্রস্ত হয়, তাহলে ওই প্রার্থী জনগণের উন্নয়ন কিভাবে নিশ্চিত করবেন। প্রার্থীরা স্থানীয় উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন, এগুলো তো স্থানীয় সরকারের কাজ।’ 
সংলাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিলেট জেলার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আসন্ন নির্বাচনে একটি রাজনৈতিক দল ক্ষমতায় গেলে দেশে স্থিতিশীলতা আসবে। আপনারা যারা নাগরিক সমাজের মানুষ আছেন, আশা করি, নতুন সরকার আসার পরও আপনাদের চাপটা অব্যাহত রাখবেন।’  

সংলাপে শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান সৈয়দ আশরাফুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্যপ্রার্থী প্রণব জ্যোতি পাল, বিএনপির সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের নায়েবে আমীর নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল হুদা জুনেদ, সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী মইনুল বাকের, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, বর্তমান সভাপতি মুকতাবিস-উন-নুর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংবাদিক হুমায়ুন রশীদ চৌধুরী, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের সিলেটের সভাপতি শাহজামান চৌধুরী, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট ইউনিটের সমন্বয়ক ইরফানুজ্জামান চৌধুরী, নৃতাত্ত্বিক সম্প্রদায় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লক্ষীকান্ত সিংহ, এনসিপির সিলেট জেলা আবু সাদেক খাইরুল, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সাবেক সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘ইম্পেক্ট ইনিশিয়েটিভের’ সহ-সমন্বয়ক মুহাম্মদ আয়াজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন, অধ্যাপক এমদাদুল হকসহ পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও সিলেটের বিশিষ্টজনেরা। 

সংলাপ আয়োজনে সার্বিক সহযোগিতা করে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার জোট ‘ভয়েস নেটওয়ার্ক’ ও  নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘ইম্পেক্ট ইনিশিয়েটিভ’।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA