কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)-এর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোছাপের সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোছাপ-এর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ঠান্ডা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মুর্শেদ আলম, সহকারী অধ্যাপক শামীম আরা বেগম, মোহাম্মদ জয়নাল আবেদীন, আব্দুর রশীদ, প্রভাষক সব্যসাচী তালুকদার, প্রদর্শক আশরাফুল ইসলাম, হিসাব সহকারী মোহাম্মদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কোছাপ এর সহ-ক্রীড়া সম্পাদক শাহিন আলম, কার্যনির্বাহী সদস্য ডা. আব্দুল আওয়াল, জুবায়ের, এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ শাখা কমিটির সভাপতি মোশাররফ হোসেন শাহিন, সাধারণ সম্পাদক নুর আহমেদ, ওমর ফারুক হামিম, হাফিজ সুলেমান, শহিদ স্মৃতি টুকের বাজার কলেজ কমিটির সাধারণ সম্পাদক ইসতিয়াক মাহমুদ জুয়েল, শামিম ও শরীফ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম "মরহুম এম তৈয়বুর রহমান স্মৃতি ফুটবল ম্যাচ" এর শুভ উদ্ভোদন করেন। উক্ত ফুটবল ম্যাচে কোছাপ টিম এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ টিমকে ৩–২ গোলে পরাজিত করেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৮ জানুয়ারি এম. তৈয়বুর রহমানের পৃষ্ঠপোষকতায় কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)-এর যাত্রা শুরু হয়।

