বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বিস্তারিত

নবাবের রাজকীয় সেঞ্চুরিতে ওয়ানডার্সকে গুঁড়িয়ে শীর্ষে বঙ্গবীর

তাইনুল আসলাম

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ২২:১৩ |

সিলেট জেলা ক্রীড়াসংস্থার আয়োজনে ও পেনহিল লজিস্টিকসের পৃষ্ঠপোষকতায় ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫-২৬-এ দাপুটে জয় পেয়েছে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র। ওপেনার নবাবের বিধ্বংসী সেঞ্চুরিতে ওয়ানডার্স ক্লাবকে ২৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। এই টানা জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে বঙ্গবীর।


মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ১১তম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র। শুরু থেকেই ওয়ানডার্স ক্লাবের বোলারদের ওপর চড়াও হন বঙ্গবীরের ওপেনাররা। উদ্বোধনী জুটিতেই নবাব ও মাহি স্কোরবোর্ডে ২১০ রান যোগ করেন। ওপেনার নবাব ১০৫ বলে ১৪৬ রানের একটি রাজকীয় ইনিংস উপহার দেন, যেখানে ১৮টি চার ও ৫টি ছক্কার মার ছিল। অপর ওপেনার মাহি ৮৩ বলে ৭৫ রান (৮ চার ও ২ ছক্কা) করে সাজঘরে ফেরেন।


মিডল অর্ডারে সাবেক জাতীয় দলের খেলোয়াড় (অলক কাপালী) তাঁর চেনা ছন্দ ধরে রেখে মাত্র ৪৯ বলে ৮৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন (৮ চার ও ৫ ছক্কা)। শেষদিকে তাজিনের অপরাজিত ৪৭ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯০ রানের পাহাড়সম সংগ্রহ পায় বঙ্গবীর অগ্রগামী। ওয়ানডার্সের পক্ষে জুবায়ের ১০ ওভারে ৬১ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন।


৩৯১ রানের বিশাল লক্ষ্যে তাড়া করতে নেমে বঙ্গবীরের বোলিং তোপের মুখে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়ানডার্স ক্লাব। দলীয় ৬৬ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৬টি উইকেট। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ৩৩.১ ওভারে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় ওয়ানডার্সের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন অভিষেক এবং ২৪ রান করেন মেহেদী।
বঙ্গবীরের বোলারদের মধ্যে তারেক ৫ ওভারে ১ মেডেনসহ মাত্র ২১ রান দিয়ে ৩টি উইকেট নেন। 


এছাড়া সম্রাট ও অহিন ২টি করে উইকেট শিকার করেন। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে অলক কাপালী, সাব্বির ও ওয়াসিফ প্রত্যেকে ১টি করে উইকেট নেন।


ম্যাচজয়ী অনবদ্য ১৪৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন বঙ্গবীর অগ্রগামীর ওপেনার নবাব। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ইসমত আলী ও জুবেদ খান। স্কোরারের দায়িত্বে ছিলেন এইচ ই ইউ দীপু এবং অনলাইন স্কোরার হিসেবে ছিলেন তানজীল শাহরিয়ার।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

খেলাধুলা এর আরো খবর

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?
অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত
আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর
বিশ্বকাপে এক মিনিটও খেলতে না পারা দুর্ভাগা কারা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA