বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সিলেটে ইয়ংপ্যাগাসাসকে হারিয়ে মোহামেডানের বিশাল জয়

তাইনুল আসলাম

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ২২:৪৪ |

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও পেনহিল লজিস্টিকসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে দাপুটে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোববার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের দ্বিতীয় ম্যাচে তারা ইয়ংপ্যাগাসাস ক্লাবকে ১৭৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। দিশানের দুর্দান্ত ব্যাটিং ও আতিকের বিধ্বংসী বোলিংয়ে এই জয় নিশ্চিত হয়।

ম্যাচের শুরুতে টসে জিতে মোহামেডানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইয়ংপ্যাগাসাসের অধিনায়ক। শুরুতে ব্যাটিং করতে নেমে ৪৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে ওপেনার দিশান ৯৭ বলে ৮৫ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন। মাত্র ১৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও তার ইনিংসটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। এছাড়া আছাদ ২৫ বলে ৩৫, অমিত ৩৫ বলে ৩৩ এবং শেষ দিকে শাহান মাত্র ১৪ বলে ২৫ রানের কার্যকরী ইনিংস খেলেন।

ইয়ংপ্যাগাসাসের বোলারদের মধ্যে দিপন ৯ ওভারে ৫৬ রান খরচায় ২ উইকেট শিকার করেন। এছাড়া নাহিম, ইমন, সিংকু, তামিম, রাহিম ও জাফরুল প্রত্যেকে একটি করে উইকেট নেন।

২৮৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডানের বোলার আতিকের তোপের মুখে পড়ে ইয়ংপ্যাগাসাস। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শেষ পর্যন্ত ৪০ ওভারে ১১৩ রানেই গুটিয়ে যায় দলটির ইনিংস। দলের পক্ষে দিপন ৬২ বলে ২৫ এবং বিনয় ৫৪ বলে ২০ রান করলেও তা পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না।

মোহামেডানের বোলার আতিক একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। ১০ ওভার বল করে ৫টি মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে তিনি ৪টি উইকেট শিকার করেন। এছাড়া শাহান পান ২ উইকেট।

ম্যাচ শেষে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের দিশানকে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন এমেরাল্ড ঢাকা’র স্বত্বাধিকারী গোলাম রব্বানী চৌধুরী সুমন। ম্যাচ পরিচালনায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন রবিন চৌধুরী ও জাকির আলম।

এদিকে ম্যাচ শুরুর আগে এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বাফুফে’র সাবেক কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হেলাল উদ্দিন আহমদের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রথম বিভাগ ক্রিকেট লিগ কমিটির সভাপতি ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার খন্দকার রাজিন সালেহ আলম এবং সম্পাদক কবির আহমদ।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA