বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

শাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা

শাবি প্রতিনিধি

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ২২:৩০ |

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে ২২ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ছাত্রদল সমর্থিত এই প্যানেলের নাম ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’। তবে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে কোনো প্রার্থী নেই এই প্যানেলে। 

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে প্যানেলের ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

নির্বাচনে এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে মোস্তকিম বিল্লাহ, সাধারণ সম্পাদক (জিএস) পদে মারুফ বিল্লাহ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে শাকিল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক পদে জিল্লুর রহমান জিলন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক পদে মো. আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে অমিত মালাকার, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক পদে মো. তাজুল ইসলাম প্রতিদ্বন্দিতা করবেন।

সমাজসেবা সম্পাদক পদে রুবেল মিয়া রাব্বি, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে মাহমুদা রিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে মোস্তফা আহমেদ, শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মুনতাসির মামুন শুভ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে তারেক রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ আশিক, পরিবহন সম্পাদক পদে নাসিমুল হুদা, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক পদে সোহানুর রহমান ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ নির্বাচন করবেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন হৃদয় মিয়া, হৃদয় আহসান, আফফান, অন্তু গোপ ও মারুফ সাকলাইন।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদ খালি থাকার বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির বলেন, 'অন্য একজন প্রার্থীর সাথে আমাদের আলাপ-আলোচনা চলছে। আলোচনা সমাপ্তির পর্যায়ে পৌঁছালে তাকে এই পদে অন্তর্ভুক্ত করতে পারবো। তবে ইচ্ছাকৃতভাবে এই পদটি খালি রাখা হয় নি।'

এর আগে, শাকসু নির্বাচনের জন্য দুটি প্যানেল ও একটি জোট তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে। ৭ ডিসেম্বর ’দুর্বার সাস্টিয়ান ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রশিবির। ১১ ডিসেম্বর জুলাই আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল হোসেনের নেতৃত্বে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী মিলে ‘স্বতন্ত্র সাস্টিয়ান ঐক্য’ নামে একটি জোটের আত্মপ্রকাশ ঘটে। এটি কোনো প্যানেল নয়, তবে একত্রে নির্বাচনী কার্যক্রমে জোটবদ্ধ থাকবেন। এছাড়া ১২ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থীদের ‘সাধারণের ঐক্যস্বর’ নামে একটি প্যানেল ঘোষিত হয়। উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের ব্যালট নম্বর জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA