সিলেটে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত: আটক ২২২ যানবাহন , মামলা ৯৪
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ২০:৩৪ |
ছবি: সংগৃহীত
সিলেট নগরীতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের বিশেষ অভিযান চলছে। গত দুই দিনে (মঙ্গলবার ও বুধবার) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ ও বিভিন্ন থানার যৌথ অভিযানে মোট ২২২টি যানবাহন আটক করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে দায়ের করা হয়েছে ৯৪টি মামলা।
এসএমপি সূত্রে জানা গেছে, আটক যানবাহনের মধ্যে রয়েছে—
ব্যাটারিচালিত রিকশা ৭৪টি
টেম্পু ২টি
সিএনজি অটোরিকশা ৩৪টি
লেগুনা ১টি
মোটরসাইকেল ৫১টি
মাইক্রোবাস ১টি
কার ১টি
ট্রাক ১টি
পিকআপ ২টি
পায়ে চালিত রিকশা ৫৫টি
অন্যদিকে দায়ের করা ৯৪টি মামলার মধ্যে রয়েছে—
সিএনজি ৪১টি
মোটরসাইকেল ৪৭টি
মাইক্রোবাস ১টি
কার ৪টি
ট্রাক ১টি
এর আগে গত ২০ সেপ্টেম্বর এসএমপি পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আট দফা নির্দেশনা জারি করে। নির্দেশনায় রেজিস্ট্রেশনবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল, অননুমোদিত স্থানে পার্কিং, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, সড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
অভিযান প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দুই দিনের অভিযানে ২২২টি যানবাহন আটক এবং ৯৪টি মামলা করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র না থাকা ও জারি করা নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, নগরীতে সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম
এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি
শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে বিমানবন্দরে সংবর্ধিত সাবেক যুবদল নেতা আশিক
আত্মসাৎকৃত চা শ্রমিকের পিএফ ফান্ডের টাকা উদ্ধার, ফেরত পেল পরিবার
‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে হাসপাতালে ১১৪
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের জরিমানা

