শাবিতে ‘ইয়ুথ ভয়েসেস ফর সিটিজেনস্ মেনিফেস্টো’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইয়ুথ ভয়েসেস ফর সিটিজেনস্ মেনিফেস্টো’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন সোশ্যাল সায়েন্স ভবনের ৫০৫নং কক্ষে এ কর্মশালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগ ও সেন্টার ফর পলিসি ডায়লগের ‘সিটিজেন্স প্লাটফর্ম ফর এসডিজিস, বাংলাদেশ’র যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরাও অংশ নেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. সাহাবুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগের রিসার্চ উইংয়ের অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান। এছাড়া অনুষ্ঠানে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান, অধ্যাপক ড. জায়েদা শারমিন এবং অধ্যাপক ড. ফাহমিদা আক্তার উপস্থিত ছিলেন।
এছাড়া পুরো অনুষ্ঠান পরিচালনা করেছেন ‘সেন্টার ফর পলিসি ডায়লগ’র সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট তারান্নুম জিনান, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নাজীবা মোহাম্মদ আলতাফ এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট মাহদিয়া মাহমুদ তাইমা। কর্মশালায় আগামী নির্বাচনে নির্বাচনী ইশতেহার কেমন হওয়া উচিত সে বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নেওয়া হয় এবং গ্রুপভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।

