বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. বিস্তারিত

অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা নির্বাচনে বাধা হবে না : রিজভী

শ্যামল সিলেট ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ২২:৩১ |

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে চলমান অগ্নিকাণ্ড ও বিশৃঙ্খলা আন্তর্জাতিকভাবে দেখানো দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্রের অংশ। তিনি আশ্বস্ত করেছেন, এই পরিস্থিতি ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করবে না।

সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। রিজভী আরও বলেন, সরকারকে অবশ্যই এই ধরনের ঘটনা নিয়ে সতর্ক থাকতে হবে।

নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে মন্তব্য করে রিজভী বলেন, কমিশন এখন পর্যন্ত দৃঢ় অবস্থান দেখিয়েছে এবং আইন ও নীতির মধ্যে থাকা বিষয়গুলো যথাযথভাবে পরিচালনা করছে। তার মতে, সব মিলিয়ে কমিশনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন আয়োজন সম্ভব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রশাসনের ভেতরের দুর্নীতিবাজ বা অবৈধ কাজের সঙ্গে যুক্ত লোকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সম্প্রতি কুমিল্লার প্রত্যন্ত গ্রামে জাহাঙ্গীর আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে একটি গান পরিবেশন করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তারেক রহমানের নির্দেশে রিজভী সোমবার তার বাড়িতে যান। এর আগে তিনি চান্দিনায় জুলাই আন্দোলনের নিহত এক শহীদের কবর জিয়ারতও করেন।

চৌদ্দগ্রামে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সভাপতি মো. কামরুল হুদাসহ অন্যান্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

রাজনীতি এর আরো খবর

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী
১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি
হাসনাত-সারজিসকে নিয়ে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের
নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA