শাবিতে পরিবর্তন হলো হলের নাম
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটি হলের নাম পরিবর্তন ও দুইটি হলের নতুন নাম নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম 'বিজয় ২৪ হল', ১ম ছাত্রী হলের পরিবর্তিত নাম 'আয়েশা সিদ্দিকা হল' এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম 'ফাতিমা তুজ জাহরা হল'। ছেলেদের নতুন হলের নাম 'গাজী বোরহান উদ্দিন হল' এবং মেয়েদের নতুন হলের নাম 'সুমাইয়া বিনতে খুব্বাত হল'।
এছাড়া আন্তর্জাতিক হলের নাম হবে 'এম. সাইফুর রহমান হল' এবং বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিবর্তিত নাম 'জালালাবাদ গবেষণা কেন্দ্র'।
শিরোনাম
এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি
শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে বিমানবন্দরে সংবর্ধিত সাবেক যুবদল নেতা আশিক
আত্মসাৎকৃত চা শ্রমিকের পিএফ ফান্ডের টাকা উদ্ধার, ফেরত পেল পরিবার
‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে হাসপাতালে ১১৪
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের জরিমানা

