মাধবপুর উপজেলা প্রেসক্লাব নির্বাচন: তোফাজ্জল সভাপতি, সালমান সাধারণ সম্পাদক নির্বাচিত
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক শ্যামল সিলেট’র মাধবপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন চৌধুরী সভাপতি এবং কায়েস আহমেদ সালমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মো. নাহিদ মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. শাহিন মিয়া ফলাফল ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন এএসপি কে.এম সালিমুল হক, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যা, পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. ফয়সাল চৌধুরী, এবং নির্বাচন কমিশনার জালাল উদ্দিন লস্কর ও আনিসুর রহমান।
নির্বাচনে প্রেসক্লাবের ৩টি পদে ভোটাররা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সিনিয়র সহসভাপতি পদে মো. জাকির হোসেন এবং সহসভাপতি পদে হাফেজ মো. শাহ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মাধবপুর থানা পুলিশ নির্বাচনের দিন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে।

