বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত

প্রবাসীরা দেশে টাকা পাঠালে তাদের স্মার্ট কার্ডে পয়েন্ট যোগ হবে- প্যারিসে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

সুফিয়ান আহমদ

ফ্রান্স প্রতিনিধি

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ২২:৪৩ |

বাংলাদেশের টেকসই উন্নয়ন যাত্রায় প্রবাসী বাংলাদেশি এবং অভিবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে উল্লেখ করে বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি ড.এ কে আব্দুল মোমেন এমপি বলেন, দু'দিন আগে অর্থমন্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মিটিংয়ে প্রবাসীদের কথা চিন্তা করে আমি কয়েকটি প্রস্তাব তুলে ধরেছি।

মূলতঃ হুন্ডি বন্ধে এই প্রস্তাবনাগুলো সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তার মধ্যে- দেশে দ্রুত টাকা পাঠাতে আধুনিক ফাস্টট্র্যাক এ্যাপস এবং প্রবাসীদের স্মার্ট কার্ড তৈরি করা। প্রবাসীরা যখনই দেশে টাকা পাঠাবে তখন তাদের স্মার্ট কার্ডে পয়েন্ট যোগ হবে। সিইপি নির্ণয়ের মতো করে। এই কার্ড দিয়ে প্রবাসী এবং তাদের পরিবার দেশের স্কুল-কলেজ, ব্যাংক কিংবা হাসপাতালে গেলে অগ্রাধিকার ভিত্তিতে যাতে সার্ভিস পাওয়া যায়। 

জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স আয়োজিত "সিলেট উৎসব" উপলক্ষে আয়োজিত  বর্ণিল আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন এসব কথা বলেন।

বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতার বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার আওয়াজ তোলার আহবান জানিয়ে ড. এ কে আব্দুল মোমেন এমপি আরো বলেন, নদী খনন, হাসপাতাল তৈরি, সড়ক সম্প্রসারণ, পার্ক নির্মাণসহ সিলেটে শিক্ষা-স্বাস্থ্য, যোগাযোগ, পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে প্রস্তাবিত বেশ কিছু প্রজেক্ট বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, টাকাও বরাদ্দ দিয়েছেন কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে কাজের অগ্রগতি খুবই কম। এই যে কাজের অগ্রগতি হচ্ছে না এ বিষয়ে প্রবাসীরা সোচ্চার আওয়াজ তুলুন। যাতে কাজগুলো যথাসময়ে শেষ হয়।

তিনি বলেন, এই কাজ না হওয়ার ফলে জনগণের হয়রানি বাড়ে, সরকারের খরচ বাড়ে। আর ইস্পিত লক্ষ্য অর্জন হয় না।
তাছাড়া কাজ না হওয়া পেছনে বড় কারণ হচ্ছে দুর্নীতি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করবেন।
আমিও এই মঞ্চ থেকে সকল প্রবাসীদেরকে সঙ্গে নিয়ে দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। এটা দেশের একটি ক্যানসার এবং এই ব্যাপারে জবাবদিহিতা বাড়াতে সবার সাহায্য সহযোগিতা আশা করি।   

তিনি আরো বলেন, প্রবাসীদের জন্য সুখবর হচ্ছে গত কয়েক বছরে  ৩০ ডিসেম্বরকে প্রবাসী দিবস ঘোষণা করা হয়েছে। প্রবাসী দিবসে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিদেশে যে সকল সামাজিক প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে একযোগে দিনব্যাপি ওয়ার্কশপ করা। প্রবাসীদের যে সকল সমস্যা তা তুলে ধরবেন এবং সরকার প্রবাসীদেরকে যে সকল সুবিধা দিবে তা তুলে ধরবে। যাতে প্রবাসীদের উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত করা যায়।
তিনি আরো বলেন, দেশ এবং প্রবাসীদের উন্নয়নে কাজ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। শীঘ্রই প্যারিস-ঢাকা সরাসরি বিমান ফ্লাইট চালু বিষয়ে ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 
জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি খসরুজ্জামান জালালাবাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে
জালালাবাদ এসোসিয়েশন ইউকে'র সহ-সভাপতি মুহিব উদদীন চৌধুরী, জাস্ট ইন ফাউন্ডেশন ইউকে'র ডিরেক্টর মিজানুর রহমান, প্যারিস-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত হোসেন সোহেল,
সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কায়েস চৌধুরী,  আইছা প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েছ, বিডি ফার্নিচারের পরিচালক মিয়া মাসুদ, বাংলা অটো ইকুলের হোসেন সালাম রহমান,  জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সহসভাপতি আলতাফুর রহমান, জাবেদ হোসেন, লুলু আহমেদ, খলিলুর রহমান, সাদ মোহাম্মদ, এইচ এম মিহির, আজাদ মিয়া, কোষাধ্যক্ষ হোসেন আহমদ, সহ সাধারণ সম্পাদক শাহ আলম (মায়া), সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, নির্বাহী সদস্য মাহবুবুল হক কয়েছ, কাইয়ুম রহমান ও হাসান শাহ প্রমুখ।

ফ্রান্স-বাংলাদেশ দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ড. এ কে আব্দুল মোমেনকে উত্তরীয় পরিয়ে সিলেটবাসীর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান করা হয়। 

রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় প্যারিসের লাকর্নভে আয়োজিত সিলেট উৎসবের আলোচনা সভা পরবর্তী মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মূর্ছনায় মাতিয়ে তুলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী উপমাসহ প্যারিসের শিল্পীবৃন্দ।

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত সিলেট উৎসবকে ঘিরে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

জাতীয় এর আরো খবর

আরও দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন
শাপলা চত্বরে হত্যাকান্ডের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি : দীনেশ
নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA