বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

৬ সাংসদসহ জামানত খোয়ালেন ৮৬প্রার্থী

মো. নাসির উদ্দিন

প্রধান প্রতিবেদক

প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৪, ১৩:১৫ |

সিলেট বিভাগের ১৯টি আসনে ভোটে লড়তে গিয়ে বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের কয়েকজনসহ ৮৬ প্রার্থী জামানত হারিয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় তিন সাংসদসহ জামানত হারিয়েছেন ২৪জন, হবিগঞ্জে ২৪, মৌলভীবাজারে সাবেক দুই সাংসদসহ ১৭ জন ও সুনামগঞ্জের পাঁচ আসনে জামানত হারালেন ২১জন।

এদের মধ্যে একজন সাবেক সংসদ সদস্যও রয়েছেন। 


দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেটের ৬টি সংসদীয় আসনে অংশ নিয়েছিলেন ৩৫ জন প্রার্থী। তাদের মধ্যে ২৪ জনই তাদের জামানত হারিয়েছেন। 


জামানত হারানোর তালিকায় আছেন সিলেট-৬ আসনে তৃণমুল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী ছাড়াও জাতীয়পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ মো. সেলিম উদ্দিন, সিলেট-২ আসনে গণফোরামের নির্বাহী সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান এবং জাতীয়পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী। 


নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রতিটি আসনে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ ভোট না পেলে তার জামানত ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। সেই হিসেবে সিলেটের ৩৫জন প্রার্থীর মধ্যে মাত্র ১১জন তাদের জামানতের টাকা ফেরত পাবেন। অবশিষ্ট ২৪জন প্রার্থীর জামানত ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। 


জেলা নির্বাচন অফিসের সূত্র মতে, সিলেট-১ আসনে মোট প্রদত্ত ভোট ১ লাখ ২২ হাজার ৩৬৩। এর ৮ ভাগের এক ভাগ ভোটের পরিমাণ ১৫ হাজার ২৯৫। এই আসনের ৫ জন প্রার্থীর মধ্যে মাত্র একজন জামানতের টাকা ফেরত পাওয়ার মতো ভোট পেয়েছেন। তিনি হলেন আওয়ামী লীগের হওয়া প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (নৌকা)। বেসরকারিভাবে বিজয়ী হওয়া এই প্রার্থীর প্রাপ্তভোট ৭৮ হাজার ৩৮৮। 


এ আসনে জামানত খোয়ানো প্রার্থীরা হলেন ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা ফয়জুল হক (মিনার) ২ হাজার ১৯৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইউসূফ আহমদ (আম) ৯৬৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আবদুল বাছিত (ছড়ি) ৯০৭ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের সোহেল আহমদ চৌধুরী (ডাব) ৪৫০ ভোট। 
সিলেট-২ আসনে মোট প্রদত্ত ভোট ১ লাখ ৬হাজার ৮৪৭। এর ৮ ভাগের এক ভাগ ভোটের পরিমাণ ১৩ হাজার ৩৩১। 


এ আসনে প্রার্থী হওয়া সাতজনের মধ্যে জামানত রক্ষা পাওয়ার মতো ভোট পেয়েছেন দু’জন। তাদের একজন আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী (নৌকা) ৭৮ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মুহিবুর রহমান (ট্রাক) পেয়েছেন ১৬ হাজার ৬৬১ ভোট। 


খুইয়েছেন অন্য পাঁচপ্রার্থী। তাঁরা হলেন গণফোরামের নির্বাহী সভাপতি বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান (উদীয়মান সূর্য) ১ হাজার ৯২২ ভোট, জাতীয় পার্টিরপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল) ৬ হাজার ৮৭৪ ভোট, তৃণমূল বিএনপির মো. আবদুর রব (সোনালী আঁশ) ৯৪৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মনোয়ার হোসাইন (আম) ২৫৩ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির (ডাব) ১৮৫ ভোট। 


যদিও নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে রোববারই মোকাব্বির ও ইয়াহইয়া, মুহিবুর রহমান ও আবদুর রব ভোট বর্জন করেন। আর সোমবার সংবাদ সম্মেলন করে পুনঃভোটের দাবি জানান তাঁরা। না হলে তারা আইনি লড়াইসহ আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেন। 


সিলেট-৩ আসনে মোট প্রদত্ত ভোট ১লাখ ২২ হাজার ২৯২। এর ৮ ভাগের এক ভাগ ভোটের পরিমাণ ১৫ হাজার ২৮৭। এই আসনের ৭জন প্রার্থীর মধ্যে মাত্র দুইজন জামানতের টাকা ফেরত পাওয়ার মতো ভোট পেয়েছেন। এদের একজন আওয়ামী লীগের হওয়া প্রার্থী হাবিবুর রহমান (নৌকা) ৭৯ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যজন ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। তাঁর প্রাপ্তভোট ৩৫ হাজার ৮৩৬। 
অন্য যে ৫জন জামানত হারালেন তারা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক (লাঙ্গল) ৪ হাজার ২৬৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (ঈগল) ১৩৩ ভোট, ইসলামী ঐক্যজোটের মো. ময়নুল ইসলাম (মিনার) ২০৩ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শেখ জাহেদুর রহমান মাসুম (মোমবাতি) ৫৬০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনোয়ার হোসেন আফরোজ (আম) ২২০ ভোট। 


সিলেট-৪ আসনে মোট প্রদত্ত ভোট ২ লাখ ১৭ হাজার ১৩৩। এর ৮ ভাগের এক ভাগ ভোটের পরিমাণ ২৭ হাজার ১৪১। এই আসনের ৩জন প্রার্থীর মধ্যে কেবল বিজয়ী আওয়ামী লীগপ্রার্থী প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (নৌকা জামানতের টাকা ফেরৎ পাওয়ার মতো ভোট পেয়েছেন। তাঁর প্রাপ্তভোট ২ লাখ ৭ হাজার ৯৭। 
অন্য যে দুই জন জামানত হারালেন তারা হলেন তৃণমূল বিএনপির আবুল হোসেন (সোনালী আঁশ) ৪ হাজার ১১ ভোট ও ইসলামী ঐক্যজোটের নাজিম উদ্দিন কামরান (মিনার) ৩ হাজার ৫২ ভোট। 


সিলেট-৫ আসনে মোট প্রদত্ত ১লাখ ভোট ৪ হাজার ৪৪১। এর ৮ ভাগের এক ভাগ ভোটের পরিমাণ ১৩ হাজার ৫৫। এই আসনের সাতজন প্রার্থীর মধ্যে জামানতের টাকা ফেরৎ পাওয়ার মতো ভোট পেয়েছেন তিনজন। তারা হলেন বিজয়ী হওয়া বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী (কেটলী) ৪৭ হাজার ১৫৩ ভোট, আওয়ামী লীগের নৌকা প্রতীকের মাসুক উদ্দিন আহমদ ৩২ হাজার ৯৭৩ ভোট ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী ড. আহমদ আল কবীর (ট্রাক) ২০ হাজার ২৩০ ভোট। 
অন্য যে ৪জন জামানত হারালেন তারা হলেন তৃণমূল বিএনপির কুতুব উদ্দিন সিকদার (সোনালী আঁশ) ২ হাজার ২০৭ ভোট, জাতীয় পার্টির শাব্বীর আহমদ (লাঙ্গল) ১২৪ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের মো. বদরুল আলম (ডাব) ১৫৯ ভোট। 


সিলেট-৬ আসনে মোট প্রদত্ত ভোট ১ লাখ ১৬ হাজার ৭০২। এর ৮ ভাগের এক ভাগ ভোটের পরিমাণ ১৪ হাজার ৫৮৮। এই আসনের ছয়জন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী জামানতের টাকা ফেরৎ পাওয়ার মতো ভোট পেয়েছেন। তাঁরা হলেন বিজয়ী হওয়া আওয়ামী লীগপ্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (নৌকা) ৫৭ হাজার ৭৭৮ ও স্বতন্ত্রপ্রার্থী কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন (ঈগল) ৩৯ হাজার ৪৮৮ ভোট। 


এ আসনটিতে ভোটে লড়ে জমানাত হারিয়েছেন চারজন। তাঁরা হলেন তৃণমুল বিএনপির চেয়ারপার্সন শমসের মুবিন চৌধুরী বীরবিক্রম (সোনালী আঁশ) ১০ হাজার ৯৩৬ ভোট, জাতীয় পার্টির মো. সেলিম উদ্দিন (লাঙ্গল) ৫ হাজার ৫৭৯ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আতাউর রহমান (ছড়ি) ১৬৯ ভোট ও ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান (মিনার) ৬২২ ভোট। 
সুনামগঞ্জ: সুনামগঞ্জ-১ আসনে টানা ৩ বারের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেনকে বিপুল ভোটে পরাজিত করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী রনজিত চন্দ্র সরকার। ফলাফলে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৭১ ভোট পেয়েছেন রনজিত চন্দ্র সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ৪৮ হাজার ৩১৩ ভোট। এছাড়াও ঈগল প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমেদ পেয়েছেন ৪৬ হাজার ৭৪৭ ভোট। 


এ আসনে জামানত খুইয়েছেন বাংলাদেশ কনগ্রেস’র নবাব সালেহ আহমেদ (ডাব) ১৪৬, জাতীয় পার্টির আব্দুল মান্নান (লাঙ্গল) ৩১২, তৃণমূল বিএনপির মো. আশরাফ আলী (সোনালী আঁশ) ৩৭৯, গণফ্রন্টের মো. জাহানুর রশীদ (মাছ) ৮১, বাংলাদেশ সুপ্রিমপার্টির হারিছ মিয়া (একতারা) ৭৩২ ভোট পেয়েছেন। এই আসনে এবার মোট ভোটার ছিলেন ৪ লাখ ৬২ হাজার ৬৯৫ জন। প্রদত্ত ভোট ১ লাখ ৯৯ হাজার ৬২। 


সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ও প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তাতে নৌকাকে পরাজিত করে আবারও সংসদ সদস্য নির্বাচিত হলেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জয়া সেন। ৯ হাজার ১০৩ ভোটের ব্যবধানে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবদুল্লাহ আল মামুন ওরফে আল আমিন চৌধুরী। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮হাজার ৬৭২ ভোট।

 

আর কাঁচি প্রতীক নিয়ে সর্বোচ্চ ৬৭ হাজার ৭৭৫ ভোট পেয়েছেন ড. জয়া সেন গুপ্ত। এ আসনে জামানত খুইয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান (ঈগল) ১ হাজার ৯৬৮ ভোট ও গণতন্ত্রী পার্টির মিহির রঞ্জন দাস (কবুতর) ২৪৯ ভোট পেয়েছেন। এ আসনে এবছর মোট ভোটার ছিলেন ২ লাখ ৮৪ হাজার ৮৯৩ জন। ভোট কাস্ট হয়েছে ১ লাখ ৩০ হাজার ৮০৬ টি। 


সুনামগঞ্জ-৩ আসনে চতুর্থবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এম এ মান্নান এমপি। তিনি পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট। 
এ আসনে জামানত হারিয়েছেন তৃণমূল বিএনপির মাওলানা মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী। তিনি সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৫ ভোট, জাতীয় পার্টির তৌফিক আলী লাঙ্গল প্রতীকে ২ হাজার ৪৫ ভোট ও বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন কাঁঠাল প্রতীকে ৫১৪টি ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। ভোট দিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৬০ জন। 


সুনামগঞ্জ-৪ আসন থেকে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তিনি ৯০ হাজার ৩৫২টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের বর্তমান সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ পেয়েছেন ৩১ হাজার ৭১৮টি ভোট। 


এছাড়া জামানত হারিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএন্এম) নোঙ্গর প্রতীকে দেওয়ান শামছুল আবেদীন পেয়েছেন ১৮৭, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকে মো. দিলোয়ার ৪০০, ঈগল প্রতীকে মো. এনামুল কবির ইমন ১২৬, কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন পেয়েছেন ১ হাজার ৪৭৭টি ভোট। মোট ভোটার ৩লাখ ৪১ হাজার ৮২৯। প্রদত্ত ভোট ১লাখ ২৫ হাজার ৮৮৭। 


সুনামগঞ্জ-৫ আসনে ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক। তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামিম আহমদ চৌধুরী পেয়েছেন ৯১ হাজার ৮৮৮ ভোট। 


এ আসনে জামানত হারিয়েছেন গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে আইয়ুব করম আলী পেয়েছেন ৫৬৯, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একতারা প্রতীকে আবু সালেহ ৩০৭, জাতীয়পার্টি-জেপি’র প্রার্থী অ্যাডভোকেট মনির উদ্দিন (বাইসাইকেল) ২০৪, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আজিজুল হক (আম) ৩৬১, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. আশরাফ হোসেন টেলিভিশন প্রতীকে ৫৯টি, জাতীয় পার্টির নাজমুল হুদা (লাঙ্গল) ৮২২, কৃষক শ্রমিক জনতা লীগের হাজী আব্দুল জলিল (গাছমা) ১৬৪ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ৪লাখ ৮৮ হাজার ৯৯জন। প্রদত্ত ভোট ২লাখ ১৬ হাজার ১৮৬। 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA