বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

উৎসব শঙ্কার ভোট আজ

মো. নাসির উদ্দিন

প্রধান প্রতিবেদক

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০১:২৩ |

 

প্রতীক্ষার অবসান ঘটছে আজ। ব্যালটে ভাগ্য বদলাচ্ছে কাদের, কারা হচ্ছেন আইন প্রণেতা? জনতার ভোটে আগামি ৫ বছরের জন্য সংসদে নমিনেট হবেন ১৯ প্রার্থী। সেই ক্ষণগণণার পালায় সারা দেশের ন্যায় সিলেটবাসীও। কিন্তু ভোটে না এসে ভোট উৎসবের দিনে হরতাল ডেকে বসেছে বিএনপি। ভোটে বিঘœ ঘটাতে আতঙ্ক ছড়াতে চারিদিকে জালাও-পোড়াও করছে বিএনপির নেতাকর্মী সমর্থকরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনে ১০৫ জন প্রার্থী রয়েছেন ভোটের মহারণে। আসনগুলির বেশিরভাগে নৌকার প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। তবে অনেকে হোঁচট খেয়ে স্বতন্ত্র প্রার্থীদের ট্রাকে পিষ্ট হতে পারেন, পড়তে পারেন ঈগলের ছুঁবলে, কেউবা পুড়তে পারেন কেটলীর গরমে। সব কিছু নির্ভর করছে ভোটারের ওপর। ভোটের দিন বেলা শেষে সেই কাঙ্খিত ফলের অপেক্ষায় সকলে।

সিলেটের ১৯টি আসনের ছয়টিতে বাধাহীন নৌকার কান্ডারিরা। মাঝির গুণে নৌকা নিয়ে বৈতরণী পার হতে যাচ্ছেন তারা।

নৌকা প্রতীকে আওয়ামী লীগের সেসব প্রার্থীরা হলেন- সিলেট-১ আসনের বর্তমান সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন, সিলেট-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, মৌলভীবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ আসনে অলিলা গ্রæপের এমডি শিল্পপতি মো. জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ আসনে সাবেক হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এবং সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এছাড়া আরো ছয়টি আসনে শক্ত অবস্থানে থাকা নৌকার প্রার্থীরা বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকলেও ৭টি আসনে স্বতন্ত্রদের কাছে ডুবতে পারে নৌকা। এলাকাগুলোতে খোঁজ নিয়ে ও সংশ্লিষ্ট এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেন ও ইমরান আহমদ সিলেট-৪ আসনে নৌকা প্রতীকে ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছেন। তাদের প্রতিদ্ব›িদ্বরা কেবল নামকাওয়াস্তে।

সিলেট-২ আসনে নৌকার মাঝি আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী ভোটার জরিপে এগিয়ে আছেন। তার সঙ্গে যৌথ প্রতিদ্ব›িদ্বতায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে পৌর মেয়র মহিবুর রহমান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী এবং বর্তমান এমপি মোকাব্বির খান। আসনটিতে ১০ বছর পর নৌকার কান্ডারি বিজয়ী হওয়ার সম্ভবনা রয়েছে।

সিলেট-৩ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও বিএমএ’র মহাসচিব ডা. ইহতেশামুল হক দুলাল ও নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন। এ আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান রয়েছে তৃতীয় স্থানে। তবে সংসদে বিদ্যুৎ বিল বাড়ানোর ইস্যুতে হাবিবের নৌকায় ধাক্কা এখন নৌকায় লাগছে।

সিলেট-৫ আসনে জনপ্রিয়তায় তুঙ্গে আছেন আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী, তার সঙ্গে প্রতিদ্ব›িদ্বতায় নৌকার প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মাসুক উদ্দিন আহমদ ও ট্রাক প্রতীকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ড. আহমেদ আল কবীর। তবে এ দুই নেতাকে পাশ কাটিয়ে কেটলী জয়ী হওয়ার সম্ভবনা রয়েছে।

সিলেট-৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিন প্রাথী। তারা হলেন, নৌকার কান্ডারি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী ও ঈগল প্রতীকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন। আসনটিতে স্বতন্ত্রের সামনে কঠিন চ্যালেঞ্জে নৌকা।

মৌলভীবাজার-১ আসনে বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের সঙ্গে প্রতিদ্ব›িদ্বতায় আছেন লাঙ্গল প্রতীকে জাপার আহমেদ রিয়াজ। তবে আওয়ামী লীগ দুর্গ বড়লেখা জুড়িতে নৌকার বিজয় নিশ্চিত ধরে নিচ্ছেন জনতা।

মৌলভীবাজার-২ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তার শক্ত প্রতিদ্ব›িদ্ব নিজ দলের স্বতন্ত্র প্রার্থী এ কে এম শফি আহমদ ছলমান এবং সাবেক এমপি তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন। এ আসনে চা শ্রমিক জনগোষ্ঠী ভোটে নৌকার পালে বিজয়রত উড়তে পারে। এছাড়া আল ইসলাহ’র ভোট ব্যাংকও নাদেলকে পছন্দ করেন।

মৌলভীবাজার-৩ আসনে নৌকা প্রতীকে অলীলা গ্রæপের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান ও মৌলভীবাজার-৪ আসনে নৌকার প্রার্থী উপাধ্যক্ষ আব্দুস শহীদের প্রতিদ্ব›িদ্বতাহীন ধরা হচ্ছে।

সুনামগঞ্জ-১ আসনে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার নৌকা নিয়ে দুই কোটিপতি স্বতন্ত্র প্রার্থীর চিপায় আছেন। তারা হলেন-কেটলী প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতন এবং জেলা শ্রমিক লীগের সভাপতি মো. সেলিম আহমদ (ঈগল)। তিনজনই একদলের হওয়াতে আওয়ামী লীগে বিভক্তি রয়েছে। তবে আম জনতার সমর্থন সেলিমের পক্ষে থাকায় তার বিজয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয়রা।

সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ও বর্তমান এমপি সুরঞ্জিত পত্মী জয়া সেন গুপ্তা কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন। তবে উন্নয়ন বঞ্চনায় চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আছেন সুবিধাজনক অবস্থানে।

সুনামগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ও পরিকল্পনা মন্ত্রী এ এম মান্নান ভোটে অপ্রতিদ্ব›িদ্ব। যদিও আসনটিতে মূল প্রতিদ্ব›িদ্ব জমিয়তে ছেড়ে তৃণমূলের ব্যানারে আসায় শাহিনুর পাশা বিতর্কিত অবস্থানের কারণে পিছিয়ে আছেন।

সুনামগঞ্জ-৪ আসনে আসটিতে আওয়ামী লীগের প্রার্থী ড. সাদিকুর রহমানকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী বর্তমান এমপি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পীর ফজলুর রহমান। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ একাট্টা হওয়ায় তার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি, মনে করছেন স্থানীয়রা।

সুনামগঞ্জ-৫ আসনে বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আবারো নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। এ আসনে তার শক্ত প্রতিদ্ব›িদ্ব ঈগল প্রতীকে দলের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী। আসনটিতে আরও সাতজন প্রার্থী থাকলেও তারা আলোচনায় নেই। তবে বিগত দিনে নির্বাচনী এলাকা দোয়ারা বাজারে উন্নয়নের ছোঁয়া না লাগায় নৌকা ডুবার কারণ হতে পারে আসনটিতে।

হবিগঞ্জ চারটি আসনে ২৯ জন প্রার্থী রয়েছেন ভোটের মাঠে। হবিগঞ্জ-১ আসনটি আওয়ামী লীগ জোটের ভাগে জাতীয় পার্টিকে দেয়। এ আসনে জাপার লাঙ্গল প্রতীকে এম এ মুনিম চৌধুরী বাবু’র প্রধান প্রতিদ্বন্দ্বী  ঈগল প্রতীকে সাবেক সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। গত ৫টি বছর তিনি মানুষের কাছাকাছি ছিলেন, যে কারণে ভোটের মাঠে তার আধিপত্যের কাছে জোটের হারতে পারেন।

হবিগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ। তার বাবা বঙ্গবন্ধুরি সহচর ও সাবেক একাধিকবারের এমপি ছিলেন। যে কারণে তাকে ঘিরে একাট্টা আওয়ামী লীগ। এ আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি আব্দুল মজিদ খান প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটের বাজারে আসনটিতে নৌকাকে এগিয়ে রাখছেন জনতা।

হবিগঞ্জ-৩ আসনে অনেকটা অপ্রতিদ্ব›িদ্ব বর্তমান এমপি আওয়ামী লীগ মনোনীতে নৌকার প্রার্থী আবু জাহিদ। তার বিপক্ষে আরও ৮ প্রার্থীর ভীড়ে লাঙ্গল প্রতীকে জাপার ইঞ্জিনিয়ার এসএম মনিম চৌধুরী প্রধান প্রতিদ্বন্দ্বী । তবে এলাকায় জনপ্রিয় হিসেবে আবু জাহিদকে বেছে নিবেন ভোটাররা, এমনটি জানা গেছে।

হবিগঞ্জ-৪ আসনে ৮ প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী বর্তমান এমপি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী খানের শক্ত প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে শক্ত প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আসনটিতে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা রয়েছে। এ আসনে ভোটের মাঠে চা শ্রমিকরা মূল ফ্যাক্টর। আর চা শ্রমিকদের আন্দোলনে অগ্রভাবে ছিলেন সুমন।

সিলেটের ১৯টি আসনে মোট ভোটার ৭৮ লাখ ৫৪ হাজার ৫০৭ জন। এরমধ্যে পুরুষ ৩৯ লাখ ৯৭ হাজার ৪৫৮ জন এবং মহিলা ভোটার ৩৮ লাখ ৫৭ হাজার ৩ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ৪৬ জন। এবার ১৯টি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৯০০টি। এরমধ্যে স্থায়ী ২ হাজার ৮৯৯টি এবং অস্থায়ী একটি। আর চুড়ান্ত ভোট কক্ষ ১৭ হাজার ২২১টি। এরমধ্যে স্থায়ী ১৬ হাজার ২৩৯ এবং অস্থায়ী ৯৮২টি। তন্মধ্যে পুরুষ ভোট কক্ষ ৮ হাজার ৪১ এবং মহিলা ভোট কক্ষ ৯ হাজার ১৮০টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল মোট ২ হাজার ৮০৫টি এবং কক্ষ ছিল ১৩ হাজার ৪৭৯টি। সে তুলনায় এবার কেন্দ্র বেড়েছে ৯৫টি এবং কক্ষ সংখ্যা বেড়েছে ৩ হাজার ৭৪২টি।

সিলেট জেলার ৬টি আসনে মোট ভোটার ২৭ লাখ ১৩ হাজার ৯৯৯জন। এরমধ্যে পুরুষ ১৩ লাখ ৯১ হাজার ৫৭২ এবং ১৩ লাখ ২২ হাজার ৪১৪ জন। আর হিজড়া ১৩ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৩টি। এরমধ্যে একটি অস্থায়ী, অন্যগুলো স্থায়ী। ভোট কক্ষের সংখ্যা ৫ হাজার ৯৯০টি। এরমধ্যে স্থায়ী ভোট কক্ষ ৫ হাজার ৫৯৩ এবং অস্থায়ী ৩৯৭টি। এরমধ্যে পুরুষ ভোট কক্ষ ২ হাজার ৯২৬ এবং মহিলা ভোট কক্ষ ৩ হাজার ৬৪টি।  

সিলেট-১ আসনে ভোটার ৬ লাখ ৩১ হাজার ৭৮৮ জন। এরমধ্যে পুরুষ ৩ লাখ ২৮ হাজার ৭৪৯ এবং মহিলা ভোটার ৩ লাখ ৩ হাজার ২৯ জন। ভোট কেন্দ্র ২১৫টি। কক্ষ সংখ্যা ১ হাজারর ৬৮টি। এরমধ্যে পুরুষ কক্ষ ৬৫৮ এবং মহিলা কক্ষ ৭১০টি।

সিলেট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৪৫টি। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৭৩৬ এবং মহিলা ভোটার ১লাখ ৬৭ হাজার ৪০৯ জন। এ আসনে কেন্দ্র সংখ্যা ১২৮টি। আর ভোট কক্ষ স্থায়ী-অস্থায়ী মিলে ৭৫৯টি। তন্মধ্যে পুরুষ কক্ষ ৩৬৮ এবং মহিলা কক্ষ ৩৯১টি।

সিলেট-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৭১০জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯০ হাজার ৭০১ এবং মহিলা কক্ষ ১ লাখ ৮৬ হাজার ৮ জন, হিজড়া ভোটার একজন। এ আসনে কেন্দ্র সংখ্যা ১৫১টি। এসব কেন্দ্র অস্থায়ী ৮৫টিসহ ৮৭৫টি কক্ষ রয়েছে। এরমধ্যে পুরুষ কক্ষ ৪২৯ এবং মহিলা কক্ষ ৪৪৬টি।

সিলেট-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৪৫৭ জন। এমরধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ১৩০ এবং মহিলা ২ লাখ ৩৫ হাজার ৩২৬ জন, হিজড়া একজন। এ আসনে কেন্দ্র সংখ্যা মোট ১৬৯টি। আর কক্ষ অস্থায়ী ৬৬টিসহ ১ হাজার ২৮টি। তন্মধ্যে পুরুষ কক্ষ ৫১২ এবং মহিলা কক্ষ ৫১৬টি।

সিলেট-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ২ হাজার ৪০৮টি। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৭৮২ জন এবং মহিলা ১ লাখ ৯৬ হাজার ৬২৬ জন। আসনটিতে কেন্দ্র ১৫৮টি এবং ভোট কক্ষ ৮৭১টি। এরমধ্যে পুরুষ কক্ষ ৪২১ এবং মহিলা ৪৫০টি।

সিলেট-৬ আসনে মোট ৪ লাখ ৬৮ হাজার ৪৯১ জন ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৩৪ হাজার ৪৭৪ জন এবং মহিলা ২ লাখ ৩৪ হাজার ১৬ জন। আসনটিতে কেন্দ্র সংখ্যা ১৯২ টি এবং ভোট কক্ষ এক হাজার ৮৯টি। এরমধ্যে পুরুষ কক্ষ ৫৩৮ এবং মহিলা কক্ষ ৫৫১টি।

সুনামগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৮০ হাজার ৬১৪ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৬ হাজার ২১১ জন এবং মহিলা ২ লাখ ৩৪ হাজার ৩৯৭ জন, হিজড়া ভোটার ছয়জন। আসনটিতে কেন্দ্র সংখ্যা ১৬৯টি এবং কক্ষ ১ হাজার ১১টি। এরমধ্যে পুরুষ কক্ষ ৫০৪ এবং মহিলা কক্ষ ৫০৭টি।

সুনামগঞ্জ-২ আসনে মোট ভোটারে ২ লাখ ৮৪ হাজার ৬৭২ জনের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ২৫৮ জন এবং মহিলা ১ লাখ ৪১ হাজার ৪১৪ জন। আসনটিতে কেন্দ্র সংখ্যা ১১৪টি এবং ভোট কক্ষ ৬৩০টি। এরমধ্যে পুরুষ কক্ষ ৩০৮টি এবং মহিলা ৩২২টি।

সুনামগঞ্জ-৩ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৩ জনের মধ্যে পুরুষ ১ লাখ ৬৭ হাজার ২৩৪ জন এবং মহিলা ১ লাখ ৬৩ হাজার ৭৬৫ জন, হিজড়া ভোটার চারজন। এ আসনে মোট কেন্দ্র ১৪৫টি এবং ভোট কক্ষ ৬৫৪টি। এরমধ্যে পুরুষ কক্ষ ৩১২ এবং মহিলা কক্ষ ৩৪২টি।

সুনামগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৪২৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৭৯৩ জন এবং মহিলা ১লাখ ৬৯ হাজার ৬৩৪ জন, হিজড়া ভোটার ২ জন। আসনটিতে কেন্দ্র ১১২টি এবং ভোট কক্ষ ৭৪৫টি। তন্মধ্যে পুরুষ কক্ষ ৩৩৫ এবং মহিলা কক্ষ ৪১০টি।

সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৯৭৩ জনের মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৬৩০ জন এবং মহিলা ২ লাখ ৩৯।

 

 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA