শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
তফসিল ঘোষণা

৮ বছর পর ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচন

গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৬ |

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৮ বছর পর এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিশনের সদস্য ও স্থানীয় সুধীজন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২৭ ও ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা, ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই এবং ৩০ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এবং ৪ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

সর্বশেষ কার্যক্রম শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদে স্থাপিত ভোটকেন্দ্রে ১ হাজার ৪৩৯ জন ভোটার স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিশনের পক্ষে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস ছায়াদ এবং বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম। এছাড়া নির্বাচনের আচরণবিধি পাঠ করে সবার সহযোগিতা কামনা করা হয়।

দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। এ বিষয়ে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সালমান আহমদ বলেন, ‘দীর্ঘ ৮ বছর পর নির্বাচন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা প্রত্যাশা করছি, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসবে, যারা ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় নিরলস কাজ করবে।’
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন সব মহলের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

‘আওয়ামী লীগ' থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা

সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা

তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম

৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি

দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা

কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

সিলেট এর আরো খবর

‘আওয়ামী লীগ' থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা
সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন আটক
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
‘আওয়ামী লীগ' থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে? শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম ৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন ২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
VARIFY reCAPTCHA