মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সারা বাংলা
  3. বিস্তারিত

নিখোঁজের ৩ দিন পর খাল থেকে রাফির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪০ |

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিনদিন পর রাফি আকন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের নিহত শিশুর বাড়ির পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাফি আকন আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। সে দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার  জানায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলের পর বাড়ি থেকে খেলাধুলা করার জন্য বের হয় রাফি। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্য ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। সোমবার সকাল ৭টার দিকে এক প্রতিবেশী ওই খালে গোসল করতে গিয়ে কচুরিপানার নিচে একটি হাত দেখতে পান। পরে চিৎকার করে বিষয়টি স্থানীয়দের জানান। খবর পেয়ে রাফির বাবা-মাসহ স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রাফির বলে শনাক্ত করেন। পরবর্তীতে খবর পেয়ে শরণখোলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বাবা জসিম আকন অভিযোগ করে জানান, রাফি নিখোঁজ হওয়ার পর তারা বিভিন্ন স্থানে খোঁজ করেছেন। তার দাবি, রাফি সাঁতার জানত এবং ওই খালে যাওয়ার কথা নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। পরিবারের সদস্যরা জানায়, বাবা-মায়ের বিচ্ছেদের পর রাফি দাদা-দাদির সঙ্গে থাকত।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

ইরানের শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: রেজাই

ইরান যুদ্ধে ব্যয় ৩৩ বিলিয়ন ডলার, গোলাবারুদ সংকটে যুক্তরাষ্ট্র

ইরানে ৫০ ঘণ্টা কাটানোর লোমহর্ষক গল্প বললেন মার্কিন কর্নেল

ভেঙে যাচ্ছে যুক্তরাজ্য, শিগগির আসছে বড় ঘোষণা!

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে

চালক হত্যা করে অটোরিকশা ছিনতাই ‘সিরিয়াল কিলার’ মানিকের পেশা

ভারত-পাকিস্তান লড়াই দিয়ে ঢাকায় পর্দা উঠবে সাফ চ্যাম্পিয়নশিপের

২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধর্ষণ, আদালতে ৬০ টি স্বীকারোক্তি

এক পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা

২২ দিন ইলিশ ধরা মানা, কেনাবেচাতেও নিষেধাজ্ঞা

সারা বাংলা এর আরো খবর

চালক হত্যা করে অটোরিকশা ছিনতাই ‘সিরিয়াল কিলার’ মানিকের পেশা
এক পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা
ইলিশ ধরা ও কেনাবেচাতে ২২ দিনের নিষেধাজ্ঞা
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে ৬ জন নিহত
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
ইরানের শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: রেজাই ইরান যুদ্ধে ব্যয় ৩৩ বিলিয়ন ডলার, গোলাবারুদ সংকটে যুক্তরাষ্ট্র ইরানে ৫০ ঘণ্টা কাটানোর লোমহর্ষক গল্প বললেন মার্কিন কর্নেল ভেঙে যাচ্ছে যুক্তরাজ্য, শিগগির আসছে বড় ঘোষণা! স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে চালক হত্যা করে অটোরিকশা ছিনতাই ‘সিরিয়াল কিলার’ মানিকের পেশা ভারত-পাকিস্তান লড়াই দিয়ে ঢাকায় পর্দা উঠবে সাফ চ্যাম্পিয়নশিপের ২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধর্ষণ, আদালতে ৬০ টি স্বীকারোক্তি এক পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা ২২ দিন ইলিশ ধরা মানা, কেনাবেচাতেও নিষেধাজ্ঞা
VARIFY reCAPTCHA