গোলাপগঞ্জে সড়কে প্রাণ গেল স্বামীর, হাসপাতালে স্ত্রী-সন্তান
প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ১৮:০২ |
গোলাপগঞ্জে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সিএনজি অটোরিকশার এক যাত্রী। এ ঘটনায় নিহতের স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের করমপুর গেইট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আখদ্দছ আলী (৬০) উপজেলার পৌর এলাকার ইয়াগুল গ্রামের মৃত তছির আলীর ছেলে ।
আহতরা হলেন নিহত আখদ্দছ আলী স্ত্রী রোকসানা বেগম (৩৫), ছেলে মুসেদ আহমদ (১৮) এবং মেয়ে হুমায়রা বেগম (৮)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হতাহতদের উদ্ধার করে।
শিরোনাম
মাধবপুরে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড
গোলাপগঞ্জে নিখোঁজের পর ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
মার খাওয়ার পাঁচদিন পর ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা করলেন ছাত্রদল নেতা
কানাইঘাটে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করলেন ইউএনও
যে কারণে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন করল সিলেট মহানগর বিএনপি
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জগন্নাথপুরে ট্রাফিক আইন অমান্যকারীদের জরিমানা, ৩ মোটরসাইকেল জব্দ
সুনামগঞ্জে ভারতীয় বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১
অবশেষে ঢাকায় গ্রেফতার ছাতকের আওয়ামী লীগ নেতা স্বপন
কমলগঞ্জে ব্র্যাক মাঠকর্মীর বিরুদ্ধে প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগ

