মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

জৈন্তাপুর প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট আব্দুল আহাদ আর নেই

শোয়েব উদ্দিন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১০:৩১ |

জৈন্তাপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবী এবং বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আহাদ আর নেই।

বুধবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, বৃদ্ধা মা ও ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট আব্দুল আহাদ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। কয়েক মাস আগে ঢাকায় তাঁর হার্ট সার্জারি সম্পন্ন হওয়ার পর তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তবে গত কয়েক দিন আগে পুনরায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর জীবনাবসান ঘটে।

জৈন্তাপুর উপজেলার সারীঘাট দক্ষিণ পার সরুফৌদ এলাকার আব্দুল হান্নানের ছেলে অ্যাডভোকেট আব্দুল আহাদ জীবনকাল অত্র অঞ্চলের মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। বিশেষ করে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে তিনি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সদা হাস্যোজ্জ্বল ও বিনয়ী এই গুণী মানুষের প্রয়াণে গোটা জৈন্তাপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট জেলা জামায়াতের শোক:
অ্যাডভোকেট আব্দুল আহাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান ও সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা বলেন, সমাজসেবায় তাঁর অবদান এবং এলাকার মানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

জৈন্তাপুর প্রেসক্লাবের শোক:

অ্যাডভোকেট আব্দুল আহাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জৈন্তাপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। এক শোকবার্তায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা দোয়া করেন, মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা

স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা

খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, ফের পেছাল সোহেল রানাসহ ৮ জনের রায়

৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

উচ্চ রক্তচাপের ঝুঁকিতে দেশের ৪৩% তরুণ: গবেষণা

স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি

তিন পাতায় মেসি কী লিখেছেন?

সিলেট এর আরো খবর

বড়লেখা সীমান্তে ইয়াবার বড় চালান জব্দ, দুই মাদককারবারি আটক
মবের অপসংস্কৃতিকে শক্তভাবে মোকাবিলা করব
আট বছর পর ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু
সীমান্ত নিরাপত্তায় বিজিবির ড্রোন প্রশিক্ষণ স্কুলের যাত্রা শুরু
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, ফের পেছাল সোহেল রানাসহ ৮ জনের রায় ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২ রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস উচ্চ রক্তচাপের ঝুঁকিতে দেশের ৪৩% তরুণ: গবেষণা স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি তিন পাতায় মেসি কী লিখেছেন?
VARIFY reCAPTCHA