মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ভোটার আকৃষ্টে ব্যস্ত প্রার্থীরা

সিলেটের ছয়টি আসনে ভোটযুদ্ধে নেমেছেন ৩৩ জন প্রার্থী

শোয়েব উদ্দিন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ |
ছবি: শ্যামল সিলেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেটের ছয়টি সংসদীয় আসনে পুরোদমে প্রচারণায় নেমে পড়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। কাক ডাকা ভোর থেকে গভীররাত পর্যন্ত নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় কাটছে তাদের। বসে নেই প্রার্থীদের কর্মী-সমর্থকেরাও। দলবেধে ভোটারদের দুয়ার দুয়ারে দৌঁড়াচ্ছেন তাঁরা। বিভিন্ন আসনে সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থীদের স্ত্রীও, ভোট প্রার্থনা করছেন স্বামীর জন্য। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, স্বপ্নের কথাও শোনাচ্ছেন তারা। সাধারণ মানুষ দেখছেন, শুনছেন, ভাবছেন-আলোচনা করছেন। তারা এবার প্রতীক বেছে নেবেন নাকি যোগ্য প্রার্থী, সেটিও আছে আলোচনায়।

 

এবার কাগজের পোস্টার না থাকায় প্রার্থীরা ডিজিটাল প্রচার চালাচ্ছেন। সংসদীয় আসনগুলোর সবখানে পথঘাট ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। তাছাড়াও ফেসবুক, সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে চমকপ্রদ ছন্দ, সুর আর লিরিকের থিম সং রিলস-গ্রাফিক পোস্টেও ভোটারদের দৃষ্টি আকর্ষণে এখন চলছে একধরনের উন্মত্ত প্রতিযোগিতা। বিশেষ করে ‘জেন-জি’ বা তরুণ প্রজন্মের ভোটারদের কাছে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে রীতিমতো সৃজনশীল প্রতিযোগিতা। সব মিলিয়ে সবকটি আসনেই জোরে-শোরে বইছে ভোটের হাওয়া। 

 

সিলেট জেলার ছয়টি আসনে এবারের ভোটযুদ্ধে নেমেছেন ৩৩ জন প্রার্থী। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য, জাতীয় পার্টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাম দলের প্রার্থীরা এরই মধ্যে মাঠে সক্রিয় ভূমিকায়। মাঠে নেমেছে স্বতন্ত্র প্রার্থীও। প্রতীক পাওয়ার পর পরপরই মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। জেলার ছয়টি আসনের মধ্যে সর্বাধিক ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট-১ আসনে। এছাড়া সিলেট-৩ আসনে ছয়জন, সিলেট-২, সিলেট-৪ ও সিলেট-৬ আসনে পাঁচজন করে এবং সিলেট-৫ আসনে প্রার্থী রয়েছেন চারজন।

 

সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাহমুদুল হাসান (হাতপাখা), গণঅধিকার পরিষদের আকমল হোসেন (ট্রাক), বাসদের প্রণব জ্যোতি পাল (মই), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া (আপেল) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে সঞ্চয় কান্ত দাস (কাঁচি)।এখন পর্যন্ত প্রচারণায় অনেকটা এগিয়ে আছেন ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর। সকাল থেকে রাত পর্যন্ত উঠান বৈঠক, জনসভা, গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রচারণাও চলছে জোরে শোরে। দল ও জোচের কর্মী-সমর্থকদের নিয়েই বিরামহীন প্রচার চালাচ্ছেন তিনি। 

 

সিলেট-২ আসনে পাঁচজন প্রার্থীর মধ্যে প্রচারণায় অনেকটা এগিয়ে আছেন ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। জামায়াত জোটের শরিক খেলাফত মজলিসের প্রার্থী মুনতাহির আলী দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) ও গণফোরামের মো: মুজিবুল হক (উদীয়মান সূর্য)। তবে, তাদের প্রচারণা খুব একটা চোখে পড়ছে না।

 

সিলেট-৩ আসনে ছয় প্রার্থীর মধ্যে বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক (ধানের শীষ), জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (লাঙ্গল) ও জামায়াত ঐক্যের বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিকশা) প্রচারনায় এগিয়ে আছেন। তাদের মধ্যে ধানের শীষের প্রার্থী আব্দুল মালিক মাঠে নেমেছেন সবার আগে। তাঁর স্ত্রীও ভোটের মাঠে সক্রিয় হয়েছেন। আর মুসলেহ উদ্দিন রাজু’র পক্ষে প্রচারনায় অংশ নিচ্ছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। অন্য দুই স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী (ফুটবল) ও মইনুল বকর (কম্পিউটার) ভোটযুদ্ধে নামলেও সীমিতভাবে চলছে তাদের প্রচারণা।

 

সিলেট-৪ আসনে প্রচারণায় এগিয়ে আছেন জামায়াতে ইসলামীর মো. জয়নাল আবেদীন। তিনি দীর্ঘদিন ধরে ভোটের মাঠে সক্রিয়। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে গণসংযোগ, উঠান বৈঠক আর জনসমাবেশে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিরামহীন প্রচারণা চালাচ্ছেন বিএনপির আরিফুল হক চৌধুরীও। ধানের শীষ প্রতীক নিয়ে তিন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছুটছেন তিনি। আরিফের পাশাপাশি তাঁর স্ত্রী-সন্তানরাও নেমেছেন প্রচারনায়। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা জাহিদ আহমেদ (হাতপাখা), গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক) ও জাতীয় পার্টির মোহাম্মদ মজিবুর রহমান (লাঙ্গল) ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। 

 

সিলেট-৫ আসনে প্রচারণায় সবার নজর কেড়েছেন স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ (চাকসু  মামুন)। ফুটবল প্রতীক নিয়ে সকাল থেকে ভোররাত পর্যন্ত ক্লান্তিহীন প্রচার চালাচ্ছেন তিনি। এছাড়া বিএনপি জোটের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ) ও জামায়াত জোটের খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল হাসানও (দেওয়াল ঘড়ি) গণসংযোগ ও জনসভায় ব্যস্ত সময় পার করছেন। হারিকেন প্রতীক নিয়ে প্রচারনায় আছেন বাংলাদেশ মুসলিম লীগের মো. বিল্লাল উদ্দিনও। 

 

সিলেট-৬ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচারে এগিয়ে বিএনপির অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন। ধানের শীষ আর দাঁড়ি পাল্লা প্রতীকের এই দুই প্রার্থীর দম ফেলার ফুরসৎ নেই। সকাল থেকে রাত পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে দেখা যাচ্ছে তাদের। জোরালো প্রচারণায় নেমেছেন স্বতন্ত্র প্রার্থী জমিয়তের মো. ফখরুল ইসলামও (হেলিকপ্টার)। সাধ্যমতো প্রচারণা চালাচ্ছেন অপর দুই প্রার্থী গণঅধিকার পরিষদের জহিদুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির মোহাম্মদ আবদুন নূর (লাঙ্গল)।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা

স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা

খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, ফের পেছাল সোহেল রানাসহ ৮ জনের রায়

৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

উচ্চ রক্তচাপের ঝুঁকিতে দেশের ৪৩% তরুণ: গবেষণা

স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি

তিন পাতায় মেসি কী লিখেছেন?

সিলেট এর আরো খবর

বড়লেখা সীমান্তে ইয়াবার বড় চালান জব্দ, দুই মাদককারবারি আটক
মবের অপসংস্কৃতিকে শক্তভাবে মোকাবিলা করব
আট বছর পর ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু
সীমান্ত নিরাপত্তায় বিজিবির ড্রোন প্রশিক্ষণ স্কুলের যাত্রা শুরু
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, ফের পেছাল সোহেল রানাসহ ৮ জনের রায় ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২ রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস উচ্চ রক্তচাপের ঝুঁকিতে দেশের ৪৩% তরুণ: গবেষণা স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি তিন পাতায় মেসি কী লিখেছেন?
VARIFY reCAPTCHA