জৈন্তাপুরে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় জৈন্তাপুর উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) এ দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জৈন্তাপুর প্রেসক্লাবে এসে শেষ হয়।
র্যালি শেষে জৈন্তাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সংগঠনের সভাপতি ইমাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আম্বিয়া হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা বাহারুল আলম বাহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার আমির গোলাম কিবরিয়া, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হেলাল আহমেদ, জৈন্তাপুর বিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, ইউপি সদস্য সেলিম আহমেদ, সংবাদকর্মী মাঈনুল মুরসালিন রুহেল, সংঘঠনের সহ-সভাপতি হোসেন আহমেদ, সদস্য সুহেল আহমেদ, দরবস্ত ইউপি সদস্যা মিনু রানী দেব, সাহেদ আহমেদ, জাহাঙ্গীর আলম, আব্দুর রউফ, আসহার উদ্দিন তুহিন, মকসুদুল আম্বিয়া, সাইদুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে শান্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবাধিকার রক্ষা অত্যন্ত জরুরি। বিদ্বেষ, সহিংসতা ও বিভাজন মানবাধিকারকে ক্ষতিগ্রস্ত করে উল্লেখ করে তারা আরও বলেন, সহমর্মিতা, পারস্পরিক সম্মান ও সহনশীলতার চর্চাই মানবিক সমাজ গঠনের মূল ভিত্তি। নতুন প্রজন্মকে মানবাধিকার শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন।
সভা শেষে মানবাধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
