বিশ্বনাথে ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভা ও র্যালি
ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আয়োজনে বিশ্বনাথে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা আখতার আলী এবং পরিচালনা করেন মোঃ ইসলাম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন বিশ্বনাথ কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা নেছার আহমদ, দেওকলস মাইজগ্রাম দাখিল মাদরাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, বিশ্বনাথ মডেল মসজিদের ইমাম মাওলানা খাইরুল ইসলাম, পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ, লামাকাজী ইউনিয়ন আল ইসলাহ সভাপতি হাফিজ শফিকুর রহমান, বিশ্বনাথ কামিল মাদরাসার শিক্ষক মাওলানা নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আল ইসলাহ সহ-সভাপতি মাওলানা আকমল হোসেন শাকুর, পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা রফিকুল ইসলাম মুবিন, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল ইসলাম আঙ্গুল, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন তালুকদার, খাজাঞ্চি ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, রামপাশা ইউনিয়ন সভাপতি মাওলানা মনসুর আহমদ বিপ্লবী, সদর ইউনিয়ন সভাপতি ফয়জুল ইসলাম, দশঘর ইউনিয়ন সভাপতি মাওলানা হাবিবুর রহমান, দৌলতপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ পিয়ার, দক্ষিণ উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি মাওলানা আজাদুল ইসলাম, দক্ষিণ উপজেলা তালামীয সভাপতি শুয়াইবুল ইসলাম, পৌর তালামীয সভাপতি আউয়াল হোসেন পারভেজসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

