গোলাপগঞ্জে নিখোঁজের ৪ দিনপর ব্যবসায়ীর লাশ উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের ৪ দিন পর একটি ঝোপঝাড়ের গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় ব্যবসায়ী মঞ্জুরের (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর এলাকার মজির উদ্দিনের দ্বিতীয় ছেলে।
বুধবার বিকেল ৩ টায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ উদ্ধার করে তাকে।
নিহত মঞ্জুরের ছোট ভাই কামরুল হাসান জানান, ১৯ জুলাই শনিবার সন্ধ্যা থেকে তার ভাই মনজুর আহমদ নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও কোন সন্ধান পাওয়া যায়নি। বুধবার বিকেল ৩টায় টায় স্থানীয়রা খবর দেন। তার ভাইয়ের লাশ পশ্চিম সুণামপুর ক্ষেতের জমিনের পাশে ঝোপঝাড়ের মধ্যে একটি গাছের মধ্যে তাহার ভাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পাওয়া গেছে।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
কামরুল হাসানের দাবি, তার বড় ভাইকে কেউ হত্যা করেছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্লা (ওসি) বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে’।

