ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চবিদ্যালয় ও কলেজের এডহক কমিটি অনুমোদন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের সুষ্ঠুভাবে পরিচালনা এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে গভর্ণিং বডির এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভনিংবডি ও ম্যানেজিং প্রবিধানমালা-২০২৪ এর ৬৪ ধারা অনুযায়ী সিলেট বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জম হুসেনের সই করা এই আদেশ জারি করা হয়েছে।
কমিটির সভাপতি পদে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল ডাক্তার মো. জিয়াউর রহমান চৌধুরী, সদস্য সচিব পদে (পদাধিকার) ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সেলিমুজ্জামান, শিক্ষক প্রতিনিধি পদে আজিজুর রহমান খান, অভিভাবক সদস্য পদে আব্দুল হামিদ।
এডহক কমিটির মেয়াদ ছয় মাস থাকবে জানিয়ে আদেশে বলা হয়, এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠন প্রক্রিয়া শেষ করে বোর্ডের অনুমোদন নিতে হবে।

